মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সর্বশেষ ৫ নোবেলজয়ী সাহিত্যিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nobel copyমনযূরুল হক : 

সভেতলানা আলেক্সিয়েভিচ, ২০১৫

সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের সাহিত্যিক ও অনুসন্ধানী নারী সাংবাদিক সভেতলানা আলেক্সিয়েভিচ (Svetlana Aleksijevitj)। ২০১৪ সালেও সুইডিশ নোবেল কমিটির সংক্ষিপ্ত তালিকায় সভেতলানার নাম ছিলো। নারী নোবেল বিজয়ী হিসেবে তার স্থান ১৪ তম। ৬৭ বছর বয়সী এই সাহিত্যিকের লেখনীকে বর্তমান সময়ের একটি 'স্মৃতিস্তম্ভ' হিসেবে আখ্যায়িত করেছে সুইডেনের নোবেল কমিটি। নোবেলবিজয়ী এই ‘বেলারুশ লেখক’ মাতৃভাষা বেলারুশিতে লিখতে জানেন না, লেখেন রুশ ভাষায়। রুশ ভাষার যে পাঁচজন কবি-ঔপন্যাসিক নোবেল পুরস্কার পেয়েছেন, তারা সবাই ছিলেন পুরুষ। সভেতলানা আলেক্সিয়েভিচ প্রথম নারী রুশভাষী লেখক, যিনি নোবেল পেলেন।

১৯৮৫ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস 'ওয়ার আনওমেনলি ফেস' ও ১৯৯৩ সালে প্রাকশিত 'জিংকি বয়স' বইয়ের জন্য সুপরিচিত। 'ওয়ার আনওমেনলি ফেস' এ পর্যন্ত অন্তত ২০ লাখ কপি বিক্রি হয়েছে। এ ছাড়া ‘ভয়েসেস অব ইউটোপিয়া’ ও  ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক চুল্লির দুর্ঘটনার পরে ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার সবচেয়ে আলোচিত বই ‘ভয়েসেস অব চেরনোবিল ক্রনিকাল অব দি ফিউচার’। সভেতলানার সর্বশেষ গ্রন্থ ‘সেকেন্ডহ্যান্ড টাইপ’ ২০১৩ সালে প্রকাশিত হয়। সাক্ষাতকারভিত্তিক প্রামাণ্য প্রতিবেদনের এসব গ্রন্থে সোভিয়েত আমল ও সোভিয়েতপরবর্তী যুদ্ধবিগ্রহ ও মানবজীবনের সঙ্কটকালীন নানা দিক উঠে এসেছে। যার ফলে তার লেখা অনেক সময়েই রাজনৈতিক নেতাদের রোষানলে পড়েছেন। তখন সভেতলানা বাধ্য হয়েছেন দেশ ছেড়ে ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেনে আশ্রয় নিতে।nobel1

সেভেটলানা আলেক্সিভিচ ১৯৪৮ সালের ৩১ মে ইউক্রেনের ইভানো ফ্রান্কোভস্ক শহরে জন্মগ্রহন করেন। তার মা ইউক্রেনের নাগরিক কিন্তু বাবা বেলেরুশের। তাই পরবর্তীকালে তার বেড়ে ওঠা হয় বেলারুশে। বাবা প্রথমে সেনাবাহিনীতে কাজ করতেন। অবসর গ্রহণের পর তিনি মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেলারুশে চলে আসেন। বাবা-মা দু’জনেই শিকতা শুরু করেন। ১৯৬৭ সালে তিনি মিনস্ক ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। প্রথমে পোল্যান্ডের সীমান্তে একটি সংবাদপত্রে চাকরি করতেন। পরে মিনস্কে-ই ফিরে এসে সাংবাদিকতার কাজেই যুক্ত থাকেন তিà