শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জার্মানিতে ইসলামি ব্যাংকিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download copyআওয়ার ইসলাম ডেস্ক : জার্মানির মানহাইম শহরে ইসলাম ধর্মের রীতিনীতি মেনে মুসলমানদের জন্য প্রথম সুদমুক্ত ব্যাংক চালু হয়েছে৷ এরকম ইসলামি ব্যাংক ব্যবস্থা বহু মুসলিম দেশেই উপস্থিত৷ যার মূল কথা – সুদ নেয়া বা দেয়া যাবে না৷

বিশ্বব্যাপী আর্থিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে পশ্চিমের ভাবধারায় পুষ্ট বিভিন্ন দেশও এনিয়ে ভাবনাচিন্তা করছে যে, ধর্মীয় নৈতিকতার কড়া ভিতের ওপর দাঁড়িয়ে একটি ব্যাংকিং ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করে৷ প্যারিস এবং লন্ডন শহরে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার কাঠামোগত শর্তগুলো ইতিমধ্যেই সৃষ্টি করা হয়েছে৷ মানহাইম শহরে স্থাপিত ‘কুভেত তুর্ক ব্যাংক’ জার্মানিতে এধরণের প্রথম ব্যাংক৷ তবে তার কাজ কিছুটা সীমিত থাকবে৷
প্রচলিত ব্যাংকের সঙ্গে মুসলমানদের জন্য স্থাপিত এই ইসলামি ব্যাংকের পার্থক্য হলো ইসলাম ধর্মের নিয়মনীতি মেনেই তাদের ব্যাংকিং ব্যবস্থা৷ যার মূল কথা – সুদ নেয়া এবং দেয়া হারাম৷ ফাটকাবাজি নিষিদ্ধ৷ সুদের কারণে লেনদেনের ঝুঁকিটা একপেশে হয়ে যায় বলে মনে করা হয়৷

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ