শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

প্যারা অলিম্পিকে ইরানের নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Iran’s-Flagbearer-for-Rio-696x485ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠেয় প্যারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা বহন করবেন এশরাত কোর্দেস্তানি।  তিনি বর্তমানে ইরানের মহিলা ভলিবল দলের অন্যতম সদস্য।
মিসেস কোর্দেস্তানি হলেন একজন যোদ্ধাহত নারী। ২০০২ সালে তিনি ইরানের দক্ষিণাঞ্চলের শালামচে এলাকায় বোমা হামলায় ডান পা হারান। যখন তিনি আহত হন তখন তার বয়স ছিল ১৯ বছর। তিনি ইরানি দলের ক্যাপ্টেন হিসেবে ভূমিকা পালন করবেন। আর এসব তথ্য দিয়েছেন ইরানের ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটির সভাপতি মাহমুদ খোশরাভিভাপা।
ইরানের মহিলা ভলিবল দল এবারই প্রথম প্যারাঅলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়ার লাচিওনে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসের চূড়ান্ত পর্বে পৌঁছানোর কারণে রিও অলিম্পিকে খেলার সুযোগ পেল। ইরানের এ দল পুল বি-তে খেলবে শক্তিশালী চীন, আমেরিকা ও রুয়ান্ডার সঙ্গে।
২০১২ সালের লন্ডন প্যারা অলিম্পিকে ইরানের পক্ষে পাতাকাবাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বর্শা নিক্ষেপকারী আবদুর রেজা জোকার।  
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এবার প্যারা অলিম্পিক শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসের ৭ তারিখে। অন্যতম বৃহৎ এ ক্রীড়াআসর চলবে ১৮ সেপ্টেম্বর।
উল্লেখ্যযোগ্য বিষয় হচ্ছে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্রীড়াক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীরাও সমভাব এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে তাদের চোখ ধাঁধাঁনো সাফল্য রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ