মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাক-তুরস্কে সম্পর্ক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

035ফারুক ফেরদৌস : পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম শিক্ষক সমিতি। পাশাপাশি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বানও জানিয়েছে তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শনিবার (২১ মে) সংবাদ সম্মেলনে করে এ আহ্বান জানান সমিতির নেতারা।

তার আগে উপর্যুক্ত দাবিসহ নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনের প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এ সমিতি।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সভাপতি শাজাহান সাজু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।

ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডার অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অনীল বরণ রায়। শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুকসহ অন্যরা।

বক্তারা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের জেষ্ঠ্যতা বৈষম্যের শিকার হওয়াসহ বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরেন। তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এই পেশায় মর্য‍াদা দেওয়ারও আহ্বান জানান।

বাংলাদেশ সময় : ১১.৫১, মে ২১ ২০১৬ / আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ