বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সাকিবহীন কলকাতার প্রথম হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রথম  ম্যাচে  উড়ন্ত  সূচনা।  দিল্লির বিরুদ্ধে নয় উইকেটের দাপুটে জয়। তবে দ্বিতীয় ম্যাচেই হারতে হলো সাকিবহীন কলকাতা নাইটরাইডার্সকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরেছে গৌতম গাম্ভীর শিবির।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের বড় স্কোর গড়ে গড়ে কলকাতা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ বলে ৬৪ রান করে গাম্ভীর। ২৯ বলে ৫২ রানের (তিন চার, তিন ছক্কা) ঝড়ো ইনিংস খেলেছেন মনীশ পান্ডে। ১৭ বলে ৪ ছক্কা ও এক চারে ৩৬ রানের দাপুটে ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। মুম্বাইয়ের হয়ে ম্যাক্লেনাঘান দুটি, হার্দিক পান্ডে ও হরভজন সিং নেন একটি করে উইকেট।

১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঁচ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছায় প্রথম ম্যাচে ধোনি বাহিনীর কাছে হার মানা বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের নায়ক অধিনায়ক রোহিত শর্মা। ৫৪ বলে যিনি থেকেছেন ৮৪ রানে অপরাজিত। ম্যাচ জয়ী ইনিংসে রোহিত হাঁকিয়েছেন ১০টি চার ও দুটি ছক্কা।

শেষের দিকে ২২ বলে তিন চার ও তিন ছক্কায় ৪১ রান করে দলের জয় ত্বরান্বিত করেন ইংলিশ ক্রিকেটার বাটলার। এছাড়া প্যাটেল ২০ বলে ২৩, ম্যাক্লেনাঘান ৮ বলে তিন ছ্ক্কায় করেন ২০ রান।

কলকাতার হয়ে একটি করে উইকেট নেন রাসেল, চাওলা ও যাদব। অপরাজিত ৮৪ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ