বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চিকিৎসার জন্য বিদেশমুখিতা ঠেকাতে সচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আমাদের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে চিকিৎসার জন্য তাদের বিদেশে যেতে না হয় বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি প্রশ্ন করেন, দেশে এতো মেধাবী চিকিৎসক থাকতেও বাংলাদেশের রোগীদের কেন চিকিৎসা করতে বিদেশ যেতে হয়?

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে এই প্রশ্ন করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে চিকিৎসার জন্য তাদের বিদেশে যেতে না হয়। এতে আমাদের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। আমাদের এত মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও কেন রোগীদের ভারত, থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে?’

তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকরা বিদেশের চিকিৎসকদের মতোই সফলভাবে চিকিৎসা দিতে সক্ষম। প্রয়োজন শুধু যথাযথ সুযোগ-সুবিধা, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই আমাদের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ