টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি গ্রামের শাহাদত হোসাইনের একমাত্র সন্তান ৫ মাস বয়সী শিশু সাজিদ বিরল লিভারের রোগ বিলিয়ারি অ্যাট্রেসিয়া (Biliary Atresia)-এ আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী।
বর্তমানে শিশুটি মারাত্মক জন্ডিসে আক্রান্ত। তার শরীরে নিয়মিত জ্বর থাকে, পায়খানা সাদা রঙের হয়, প্রস্রাব গাঢ় হলুদ এবং শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তীব্র যন্ত্রণায় সে প্রায়ই কান্নাকাটি করে এবং ঠিকমতো খাবার গ্রহণ করতে পারছে না।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটির দ্রুত কাসাই সার্জারি (Kasai Surgery) করানো প্রয়োজন। এ চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন, যা হতদরিদ্র পিতা শাহাদাত হোসাইনের পক্ষে বহন করা সম্ভব নয়।
অসহায় এই পরিবারের একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন শিশুটির পরিবার। সবার সামান্য সহায়তা ও আল্লাহর রহমতে শিশুটি আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে।
সাহায্য পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ):
শাহাদত হোসাইন (শিশুর বাবা)
মোবাইল: ০১৬৪৬-৩৮২৩২৩ (পার্সোনাল)
এনজে