সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বছরের শুরুতে কওমি শিক্ষার্থীদের একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| মাওলানা নাঈম আবু বকর ||

কওমির বছর শুরু হচ্ছে। ছাত্ররা বোর্ডিংয়ের খানা তোলার জন্য বাটি-বালতি সংগ্রহ করছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় যে, কওমি মাদরাসাগুলোতে খানা তোলায় ব্যবহৃত প্লাস্টিকের বালতিগুলো মূলত গোসলের পানি রাখার জন্য তৈরি, যার উপাদান ফুড গ্রেডের নয়।

ছোট-বড় ছাত্ররা দীর্ঘদিন এ সকল বালতিতে গরম খাবার সংরক্ষণ করে থাকে। খাবারের উত্তাপে বালতির প্লাস্টিকের কণা মিশে যায় খাবারের সঙ্গে। স্বাস্থ্যের জন্য তা ভয়াবহ।

তিক্ত হলেও সত্য, শুধু কওমির প্রয়োজন বলে কোম্পানিগুলো তাদের উপযোগী বালতি বাজারজাত করার প্রয়োজন বোধ করছে না। জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন হলে হয়তো বিশেষায়িত খাবার সংরক্ষণের বালতি বাজারে আনতো।

তবে কোম্পানিকে দোষারোপ করে তো সমাধান হবে না। আমাদের জীবন আমাদের বাঁচাতে হবে। বিকল্প হিসেবে স্টিলের বালতি/সসপ্যান কিংবা ফুড গ্রেড টিফিন ক্যারিয়ার বা বক্স ব্যবহার করতে হবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।

লেখক: মাদরাসা শিক্ষক ও খতিব

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ