সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অবস্থা সংকটাপন্ন, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী পুনরায় অসুস্থ হয়ে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তাঁর ছেলে মাওলানা মো. হোসাইন আওয়ার ইসলামকে এই তথ্য জানিয়েছেন।

মাওলানা হোসাইন জানান, তার বাবার অবস্থা গুরুতর। আজ বেলা ১১টার পর থেকে কোনো রেসপন্স নেই।

তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অক্সিজেন লেভেল অনেক নিচে নেমে গেছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়ার কোনো বিকল্প নেই। তবে পরিবারের সিদ্ধান্ত লাইফ সাপোর্টে নেওয়া হবে না। তাদের পক্ষ থেকে চিকিৎসকদের জানানো হয়েছে, লাইফ সাপোর্ট ছাড়া যত চেষ্টা আছে তা যেন করা হয়। চিকিৎসকরা এখন বিকল্প যত ব্যবস্থা আছে তা প্রয়োগ করছেন।

আজগর আলী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসা অধ্যাপক মিজানুর রহমানের তত্ত্বাবধানে প্রবীণ এই আলেমের চিকিৎসা চলছে। তার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়ত ও হেফাজতের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মাদানীনগর মাদরাসা ছাড়াও একাধিক মাদরাসায় হাদিসের দরস দেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ