বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৮ জন। তবে, নিউমোনিয়া রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। পরে ধরা পরছে ডেঙ্গু, যার মধ্যে শিশুই বেশি। সাধারণ জ্বর, ঠান্ডা-কাশি ভেবে ডেঙ্গুর চিকিৎসা নিতে দেরি হওয়ায় রোগীর অবস্থা অনেক ক্ষেত্রেই চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে।
রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের শিশু ওয়ার্ডে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকেরা। প্রায় প্রতিটি বেডেই ডেঙ্গু রোগী।

এ বছর ডেঙ্গুর পাশপাশি বা ডেঙ্গু পরবর্তী সময়ে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। স্বজনেরা বলছেন, ডেঙ্গুর লক্ষণ প্রাথমিকভাবে বুঝতে না পারায় রোগী নিয়ে জটিলতা বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ মাসের প্রথম সাতদিনে ডেঙ্গুতে মারা গেছে ২৯ জন। এর মধ্যে গত ২ নভেম্বর ৫ জন ও ৩ নভেম্বরেও ৫ জন মারা গেছেন। ৪ নভেম্বর মৃত্যু হয়েছে আরও চার জনের, ৫ নভেম্বর ১০ জন এবং  ৬ নভেম্বর পাঁচ জন মারা গেছে ডেঙ্গুতে।

চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৩০৭ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৬ হাজার ৫১৪ জন রোগী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ