সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

খাদিজা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজী তাওহীদুর রহমান (যশোর জেলা প্রতিনিধি)

যশোরের চাঁচড়া বাজার সংলগ্ন খাদিজা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চত্বরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) একটি দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এই ক্যাম্পের আয়োজন করে দারুত তারবিয়াতিল ইসলামিয়া, এবং সার্বিক সহযোগিতায় ছিল খাদিজা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া মহাদেশের অন্যতম খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সিরাজুর রহমান খান (এস. আর. খান)।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, বিশিষ্ট ব্যক্তি মোঃ মাছিহুর রহমান, মাওলানা উমায়ের কাসেমী এবং খাদিজা মেডিকেলের স্বত্বাধিকারী সৈয়দ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রেল স্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

এই মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
গবেষণা, চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা গ্রহণ সহজতর হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ