সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

সুস্থ থাকতে চান? জানুন ৫টি সহজ স্বাস্থ্য টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম/স্বাস্থ্য ডেস্ক

সুস্থ শরীর মানেই সুখী জীবন। কিন্তু ব্যস্ততার ভিড়ে আমরা অনেকেই নিজের শরীরের প্রতি সচেতন না হয়ে অসচেতনতাকেই অভ্যাসে পরিণত করছি। অথচ স্বাস্থ্য ভালো রাখতে কঠিন কিছু নয়—প্রয়োজন শুধু কিছু সহজ নিয়ম মেনে চলা

প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খান

আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় শাক-সবজি, মৌসুমি ফল, পর্যাপ্ত পানি ও হালাল প্রোটিন রাখুন। ফাস্টফুড বা প্রসেসড ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টিপস: সকালের নাশতা বাদ দিবেন না। এটি আপনার দিনের শক্তি জোগায়।

নিয়মিত ব্যায়াম করুন

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম হৃদযন্ত্র ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং মানসিক চাপ কমায়।

টিপস: লিফট নয়, সিঁড়ি ব্যবহার করুন।

ঘুমের রুটিন ঠিক রাখুন

প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুম জরুরি। রাতে দেরি করে ঘুমানো এবং সকালে দেরি করে ওঠা শরীরের জন্য ক্ষতিকর।

টিপস: ঘুমের আগে মোবাইল স্ক্রিন এড়িয়ে চলুন।

. প্রচুর পানি পান করুন

শরীরের কোষগুলোর সঠিক কার্যকারিতা বজায় রাখতে পানি অপরিহার্য। দিনে কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন।

 টিপস: সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১ গ্লাস পানি পান করুন।

মানসিক স্বাস্থ্য বজায় রাখুন

সুস্থ শরীরের জন্য মানসিক শান্তিও জরুরি। স্ট্রেস কমাতে মেডিটেশন করুন, কুরআন তিলাওয়াত করুন অথবা প্রিয় কাজ করুন।

টিপস: একাকিত্ব নয়—পরিবার ও প্রকৃতির সাথে সময় কাটান।

স্বাস্থ্যকে উপেক্ষা করে কিছু সময়ের আরাম নেওয়া ভবিষ্যতের কষ্ট ডেকে আনে। তাই এখন থেকেই স্বাস্থ্য সচেতন হোন। স্বাস্থ্য ভালো তো সব ভালো!

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ