সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

অতিরিক্ত চুলকানি হলে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেক মানুষই ত্বকের চুলকানি সমস্যায় ভোগেন। বলা যায়, চুলকানি ত্বকের বিব্রতকর রোগ। ত্বকের এ সমস্যা থেকে মুক্তি পেতে শুরুতেই যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এমন নয়। ত্বকে চুলকানি অনুভূত হলে প্রথমে কিছু ঘরোয়া চিকিৎসা চেষ্টা করে দেখতে পারেন। তবে এটাও মাথায় রাখতে হবে, ত্বকের চুলকানি কোনো মারাত্মক রোগেরও উপসর্গ হতে পারে।

যেমন— কিডনির রোগ, লিভারের রোগ, সেলিয়াক রোগ ও লিম্ফোমা। শীতে ত্বকে অ্যালার্জির সমস্যা বৃদ্ধি পায়। কারণ এ সময় ত্বক শুকিয়ে খসখসে হয়ে যায়। ফলে কখনও কখনও ফুসকুড়িও ওঠে, যা খুবই যন্ত্রণাদায়ক। চিকিৎসার পরিভাষায় এর নাম ‘অ্যাটপিক ডার্মাটাইটিস’। অ্যালার্জির কারণে অথবা বিশেষ কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এমন হতে পারে। ঘরোয়া উপায়েই ত্বকের স্বাস্থ্য ভালো থাকতে পারে।

চলুন জেনে নেওয়া যাক ত্বকে চুলকানির সমস্যা কমাতে কী করণীয়—

ত্বকে চুলকানির সমস্যা থাকলে সারা বছর কুসুম গরম পানিতে গোসল করা ভালো। গোসলের পরেই সারা শরীরে ভালো করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

ভিটামিন ই অয়েল ও লেবুর রস : ১ চা চামচ মতো ভিটামিন ই সমৃদ্ধ তেল ও ২ চা চামচ লেবুর রস মিশিয়েও ত্বকে লাগাতে পারেন। এতে চুলকানি প্রভাব কমে আসবে। হালকা গরম পানিতে গ্রিন-টি ব্যাগ ভিজিয়ে চুলকানির স্থানে লাগালে আরাম পাওয়া যায়।

ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন : বাইরে থেকে ফিরে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত বেসিক ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের রুটিন মানতে হবে। ত্বকে সাবানের পরিবর্তে হালকা কোনো ক্লিনজার ব্যবহার করুন।

অ্যালোভেরা জেল ও কর্ন স্টার্চ মাখুন : ত্বকের জ্বালাভাব বা চুলকানি-জাতীয় সমস্যার সমাধানে অ্যালোভেরা আর কর্ন স্টার্চের ব্যবহার গুরুত্বপূর্ণ পালন করে। তিন ভাগ অ্যালোভেরা জেল ও এক ভাগ কর্ন স্টার্চ একসঙ্গে মিশিয়ে চুলকানির স্থানে লাগাতে পারেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ