বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

অন্তর জুড়ায় তরমুজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

পানিতে টইটুম্বুর রসালো একটি ফল তরমুজ। অবিশ্বাস্য হলেও সত্যি গ্রীষ্মকালীন এই ফলটিতে পানির পরিমাণ শতকরা ৯২- ৯৫ ভাগ। লাল টুকটুকে, দৃষ্টিনন্দন ফলটি খেতেও সুস্বাদু। তাই ছেলে-বুড়ো সব বয়েসি মানুষের কাছেই তরমুজ দারূণ পছন্দের ফল। গ্রীষ্মের কাঠফাটা রোদে, হাঁসফাঁস করা গরমে এক ফালি তরমুজ কিংবা এক গ্লাস বরফ ঠান্ডা তরমুজের জুস আপনার মধ্যে নিমিষে নিয়ে আসবে নির্মল  সতেজতা ও প্রাণবন্ত অনুভূতি। সুখের বিষয় হচ্ছে সহজলভ্য ফলটি শুধু মুখরোচক নয় নানান পুষ্টিগুণেও সমৃদ্ধ!

রোধ করে পানিশূন্যতা

মানব দেহের জন্য পানি মূল্যবান একটি উপাদান। আর শরীরের পানির ঘাটতি পূরণে তরমুজ হচ্ছে আদর্শ একটি ফল। প্রখর রোদে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমেও 
বেরিয়ে যায় প্রচুর পরিমাণে পানি। অথচ পানিই কোষে পুষ্টি প্রবেশের পথ করে দেয়। শরীরের এই পানিশূন্যতা রোধ করতে তরমুজের জুড়ি মেলা ভার!

তরমুজের পুষ্টিগুণ

তরমুজ শুধু মানুষের শরীরের জন্য অতিব প্রয়োজনীয় পানির আধার তা নয়, তরমুজ পুষ্টিরও আধার। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি ও সি-এর পাশাপাশি তরমুজে আছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম। আছে ক্যালোরি, কার্বোহাইড্রেট, আঁশ, চিনি ও প্রোটিন। বয়স বাড়লে মানুষের শক্তি হ্রাস পায়। তাই তরমুজের মতো মৌসুমী ফল বেশি বেশি খেলে শরীরের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং শক্তি বৃদ্ধি পাবে।

চোখের বন্ধু তরমুজ

চোখের সুস্থতার জন্য ক্যারোটিনয়েড অত্যাবশকীয় একটি উপাদান। আর এই উপাদানটিই তরমুজে প্রচুর পরিমাণে বিদ্যমান রয়েছে। তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকবে, প্রতিরোধ করা যাবে রাতকানার মতো অসুখও!

কিডনি সচল রাখতে

কিডনি সচল রাখার জন্য প্রত্যেক মানুষকে প্রয়োজন পরিমাণে পানি পান করতে হয়। আর তরমুজতো রীতিমতো ওয়াটার ব্যাংক। তরমুজ তাই কিডনি সচল রাখতেও দারূণ ভূমিকা রাখে।

আরও কিছু রোগ প্রতিরোধে

ওষুধ খেয়ে রোগ কমানোর চেয়ে সত্যিকারের স্বাস্থ্য সচেতন মানুষেরা রোগ প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দেন। তরমুজের অ্যান্টি অক্সিডেন্ট শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তরমুজে ক্যালোরির পরিমাণ কম থাকায় ওজন হ্রাস করে ও নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া ক্যালোরির পরিমাণ কম থাকায় তরমুজ ডায়াবেটিস রোগদের জন্যও দারুণ উপকারী। দীর্ঘমেয়াদী প্রদাহ কমিয়ে শরীরকে সুস্থ রাখতে তরমুজের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া তরমুজে বিদ্যমান ম্যাগনেসিয়াম, পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিযন্ত্রণেও রাখে কার্যকর ভূমিকা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ