বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নূরুল করীম আকরাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সাইনবোর্ড থেকে মাতুয়াইল আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

বর্তমানে তিনি রাজধানীর আল কারীম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ভাই আশরাফ জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পরপরই জরুরি ভিত্তিতে তার একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, এখন আর কোনো শঙ্কার কারণ নেই।

এদিকে, নূরুল করীম আকরামের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় করেন। তারা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ