সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

ইফতারে ছোলা কেন খাদ্যতালিকায় রাখতে হবে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতিকা রহমান || 

রমজান মাসকে ঘিরে খাদ্যতালিকায় আমাদের কে বেশ মনোযোগী হতে হয়। দিনভর সিয়াম সাধনায় কাটানোর পর ইফতারের খাবার দাবারের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। ইফতারে ছোলা হতে পারে আপনার খাদ্য তালিকায় আদর্শ খাবার। ছোলাতে পাও য়া যায় একাধারে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি। ছোলা আপনার শরিরকে করে কর্মক্ষম ও প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণে সহায়তা করে। 

ছোলায় প্রয়েজনীয় প্রোটিন, ভিটামিন, খনিজ থাকাতে সারাদিনের ক্লান্তি ও দূর করে। ছোলার আশেঁ শর্করা রয়েছে। খাওয়ার সাথে সাথে শর্করার পরিমাণ বাড়তে থাকে। শুধু তাই নয় গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ছোলা। ডায়াবেটিস রোগীদের জন্য ছোলা অব্যর্থ হিসেবে কাজ করে। ছোলা মিনারেল হিসেবেও কাজ করে। কিডনি রোগীদের ছোলা এড়িয়ে যেতে নির্দেশ করা হয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলাতে পাওয়া যায়। 

প্রোটিনের চাহিদা পূরণে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল খেতে হয়। এর মধ্যে প্রাণিজ প্রোটিন প্রথমত । দ্বিতীয়ত প্রোটিন হিসেবে পুষ্টিবিদরা ডাল ও বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আপনাদের মধ্যে যাদের দেহে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের প্রোটিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতেই হবে। মাছ, মাংস কমিয়ে প্রোটিন যুক্ত খাবার ছোলা নিত্যদিন রাখা যেতে পারে। এতে করে কোলেস্টেরলের মাত্রা কমবে। 

ওজন কমাতে  ও ছোলার জুড়ি নেই। ছোলার আঁশ শরীরে ওজন কমাতে সাহায্য করে।মানবদেহের জন্য ছোলা বেশ উপকারি। তাই প্রতিদিন ইফতারে আপনার খাদ্য তালিকায় ছোলা রাখা বাঞ্ছনীয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ