সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

কোষ্ঠকাঠিন্য সমাধানে যে খাবার উপকারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অনিয়মিত খাদ্যাভ্যাস কিংবা শারীরিক বিভিন্ন সমস্যার কারণে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে রেহাই পেতে বহু জনকে ছুটে যেতে হয় ডাক্তারের কাছে। ডাক্তারদের পরামর্শে নানান ওষুধ সেবন করতে হয়। তবে যদি ওষুধ ছাড়াই এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে কেমন হয়? কোনোরকম ওষুধের সাহায্য ছাড়াই এই সমস্যা থেকে মিলতে পারে রেহাই।

এই বিষয়ে ভারতীয় চিকিৎসক মিলটন বিশ্বাস বলছেন, অনেকেরই পাইলস এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। অর্থাৎ যাদের মলত্যাগ নিয়মিত হয় না তাদের জন্য ইসবগুলের ভুসি খাওয়া অত্যন্ত উপকারী।

অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যুক্ত হওয়ার কারণে ইসবগুলের ভুসি অনেকগুলো রোগকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি পাইলসের ইনফ্লামেশন কমায়।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এটি কার্যকরী ভূমিকা নেয়। উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ওজন কমানোর পাশাপাশি যেসব পেশেন্টদের ক্লোরেক্টাল ক্যানসার রয়েছে, তাদের জন্য এটি ভীষণ উপকারী।

তবে এসব ছাড়াও ইসবগুলের ভুসির রয়েছে আরও বেশ কিছু ঔষধি গুণ। ইসবগুলের ভুষির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে ব্যবহার করা যেতে পারে। যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যারও উপশম ঘটাবে এই উপকরণ।

তবে যাদের কিডনির সমস্যার কারণে অতিরিক্ত পরিমাণে জল খাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে, তারা ইসবগুলের ভুষি খাবেন না। এটা ছাড়াও ইসবগুলের ভুসিতে ফাইবার বেশি থাকে ফলে যাদের পেট ফুলে যাওয়ার সমস্যা রয়েছে তাদের ইসবগুলের ভুসি খাওয়া চলবে না। সূত্র- নিউজ ১৮

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ