সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

চোখে ঝাপসা দেখছেন? জেনে নিন প্রতিকার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চোখের বিভিন্ন সমস্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো চোখে ঝাপসা দেখা। চোখ যখন পৃথিবীর সবকিছু আর স্বচ্ছভাবে দেখতে পায় না তখন আমাদের জীবনে আর দুর্ভোগের শেষ থাকে না। এ সমস্যা যদিও বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। তবে বর্তমানে ছোটদের পাশাপাশি তরুণরাও এ রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

যদি এ সমস্যার শিকার আপনিও হন তবে শিগগিরই আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জেনে নিন কারণ  

জটিল কোনো রোগ না থাকলে চোখের এই ঝাপসা দেখা বা ক্ষীণ দৃষ্টিকে বাড়ানোর কিছু উপায় রয়েছে বলে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হাসপাতালের গবেষকরা মনে করেন।

তাঁরা বলেন, ওষুধ খাওয়া বা চশমা পড়ার পাশাপাশি আপনি যদি চোখের কিছু নির্দিষ্ট ব্যায়াম নিয়মিত করেন তবে এ সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এছাড়া আপনি যে নিয়মগুলো মেনে চলবেন তা হলো-

১. মোবাইল, কম্পিউটার, টিভির ক্ষতিকর তেজক্রিয় রশ্মি থেকে চোখকে দূরে রাখুন।

২. ভিটামিন এ জাতীয় খাবার যেমন মিষ্টি পেঁপে, কাঁঠাল, কুমড়া, কালো কচু শাক, হেলেঞ্চা শাক, পুঁই শাক, লাউ শাক, ধনিয়া পাতা, পাট শাক, গাজর, মিষ্টি আলু, ডিম, কলিজা, মলাঢেলা ছোট মাছ ইত্যাদি খান।

৩. সব সময় চোখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

৪. ওমেগা থ্রি ফ্যাটি এসিড, বিটা ক্যারোটিন ও লিউটিন দৃষ্টিশক্তি বাড়াতে বিশেষ উপকারী।

৫. ডিমের সাদা অংশ ছাড়াও সবুজ শাক-সবজিতেও থাকে প্রচুর লিউটিন। এসব খাবার ডায়েট লিস্টে রাখুন।
 
৬. চোখের জ্যোতির জন্য ক্ষতিকর যেমন সুগার, প্রক্রিয়াজাত ময়দা, ট্রান্সফ্যাট ও ধূমপান থেকে বিরত থাকুন।

৭.  চোখের জন্য এরোবিক ব্যায়াম খুব কার্যকরী। তাছাড়া সাঁতার ও টেনিস খেলা চোখের জ্যোতি বাড়িয়ে দিতে পারে অনেকটাই।

সূত্র: হেলথ ডট কম

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ