সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

কাঁচকলা খেলে দূরে থাকবে যেসব রোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আগের দিনে বাড়ির নানি–দাদিরা ঘরের কেউ ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে কাঁচকলার ভর্তা দিয়ে ভাত খেতে বলতেন। পেটের সমস্যা সমাধানে এই সবজি বেশ উপকারি। এখন বছরের ১২ মাস বাজারে কাঁচকলা পাওয়া যায়। পেটের অসুখের সমাধান ছাড়া কাঁচকলায় রয়েছে অনেক পুষ্টিগুণ। কাঁচকলায় ক্যালরির পরিমাণ বেশি। আসুন জেনে নেওয়া যাক, কাঁচকলার অন্যান্য উপকারিতার কথা–

১. কাঁচকলায় পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। যা শরীরের রক্ত সঞ্চালন, নার্ভ, স্নায়ু ও মাংসপেশির কার্যকলাপ ঠিকঠাক রাখে। ফলে কাঁচকলা খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে।

২. ফাইবারে পূর্ণ কাঁচকলা ওজন নিয়ন্ত্রণে রাখে। এটি হজম প্রক্রিয়া সহজ করে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সমাধান করে এই সবজি।


৩. অনেকেই আছেন যারা হৃৎপিণ্ডের সমস্যায় ভুগে থাকেন। হৃৎপিণ্ডের সুস্থতায় কাঁচকলা খেতে পারেন। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।

৫. কাঁচকলার ভিটামিন বি৬ শরীরের শর্করা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে।

 
৬. শরীরের বিপাক প্রক্রিয়া ঠিকঠাক রাখতে কাঁচকলা সহায়তা করে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় হাড় ভালো থাকে।  

৭. ডায়রিয়া হলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। কাঁচকলা পেটের পীড়া দূর করতে কার্যকরী ভূমিকা রাখে।

৮. কাঁচকলা ভিটামিন সি'র বড় উৎস। ভিটামিন বি৬ ও সি চুলের স্বাস্থ্য ভালো রাখে। তাই চুলের স্বাস্থ্য ঠিক রাখতে হলে কাঁচকলা খেতে পারেন। এ ছাড়া ত্বক ভালো রাখতে সহায়তা করে কাঁচকলা। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ