সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে যে শাক খাবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। বছরের যে কোনো সময়ের তুলনায় শীতকালে শাক-সবজি একটু বেশি পাওয়া যায়।  শীতকালীন শাক–সবজির মধ্যে পালংশাক অন্যতম। সহজলভ্য এই  শাকে রয়েছে অনেক খাদ্যগুণ।

আসুন জেনে নিন পালংশাকের গুণের কথা: 

১. পালংশাক চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। এই শাকের উচ্চমাত্রার বিটা ক্যারোটিন চোখে ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।

২. ভিটামিন 'ডি' বাদে পালংশাকে বাকি সব ভিটামিনই রয়েছে। বিশেষ করে বিটা ক্যারোটিন, ভিটামিন 'ই' এবং ভিটামিন 'সি'র উৎস পালংশাক। ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা ক্যারোটিন ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। এ ছাড়া পালংশাকে উচ্চমাত্রার আয়রন থাকে।

৩. পালংশাকে থাকে প্রচুর ভিটামিন এ। এটি মানুষের ত্বক  থেকে বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। এই শাক ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 

৪. পালংশাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি কমে।  এ ছাড়া পালংশাকে রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা।

৫. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এই শাকের জুড়ি মেলা ভার।  

৬. পালংশাকে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট মস্তিষ্কের কোষ সতেজ ও কর্মক্ষম রাখে। তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এই শাক খেতে পারেন।

এনএ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ