সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

খুশকি দূর করতে জেনে নিন ৬ টিপস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খুশকির কারণে অনেকেই ভোগান্তিতে পড়েন। ছোট-বড় যে কারোর মাথায় যে কোনও সময় দেখা দিতে পারে খুশকি। মাথার চুল ঝলমলে রাখতে হলে, খুশকিমুক্ত চুলের বিকল্প নেই। মাথার খুলির ত্বকে এক ধরনের ফাঙ্গাস বা ইস্ট জীবাণুর সংক্রমণ হয়। এই সংক্রমণ বেশি হলে তেলগ্রন্থি থেকে ত্বকের তৈলাক্ত উপাদান বেশি নিঃসৃত হয়। এতে খুশকি হয়। খুশকির কারণে মাথায় চুলকানি ছাড়াও নিয়মিত চুল পড়ে।

আসুন জেনে নেই, চুল খুশকিমুক্ত করার কয়েকটা উপায়-

১. মাথার ত্বক ভালো থাকলে, ভালো থাকবে চুল। আর এর কারণে খেতে হবে শাকসবজি। তাই চুল খুশকিমুক্ত করতে চাইলে প্রতিদিনের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে।

২. মাথার চুল থেকে খুশকি দূরে রাখতে চাইলে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। চুল অপরিষ্কার থাকলে খুশকি হবে। তাই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৩. ভুলে ও গোসল করার পর ভেজা চুল বেঁধে রাখবেন না। এতে খুশকি হতে হবে। গোসল করার পর চুল ভালো করে মুছে শুকিয়ে নিন।

৪. মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। সম্ভব হলে নিজের জন্য আলাদা চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি ব্যবহার করলে আপনার মাথাতেও খুশকি সংক্রমিত হতে পারে।

৫. ভেজা চুলে বাইরে যাবেন না। বাইরে বের হওয়ার আগে চুল ভালো করে শুকিয়ে নিন। যাদের খুশকি বেশি হয়, তারা প্রতিদিন চুলে পরিমিত শ্যাম্পু ব্যবহার করুন।

৬. পরিবারের কারও মাথায় খুশকি থাকলে তাঁর ব্যবহৃত তোয়ালে বা চিরুনি ব্যবহার করবেন না।

৭. সপ্তাহে অন্তত দুইবার নারকেলের তেল হালকা গরম করে চুলে ম্যাসাজ করুন। এরপর চুলে শ্যাম্পু লাগিয়ে মাথা পরিষ্কার করে নিন। দেখবেন চুলের খুশকি কমে গেছে।

৮. বাইরে বের হলে স্কার্ফ বা ওড়না ব্যবহার করুন। বাইরের ধুলোবালি চুলের ফাঁকে ফাঁকে জমতে পারে। এতে চুলে খুশকি হতে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ