সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

যেসব খাবারের সঙ্গে ভুলেও লেবু খাবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভিটামিন-সি সমৃদ্ধ পাতিলেবু শরীরের জন্য কতটা উপকারী, তা আমরা সকলেই জানি। ওজন কমানো থেকে ইমিউনিটি বৃদ্ধি, পাতিলেবু একাই একশো। সেইসঙ্গে ভালো থাকে ত্বক এবং চুলও। লেবুর গুণেই সুস্থ থাকে শরীর। স্বাস্থ্যগুণের কারণেই পুষ্টিবিদেরা নিয়মিত লেবু খাওয়ার কথা বলে থাকেন। কিন্তু কয়েকটি খাবার রয়েছে- যেগুলো লেবুর সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেইসব কয়েকটি খাবারের তালিকা দেয়া হলো-

দুধ:দুধের সঙ্গে লেবুর রস মেশালে কী হয় তা সকলেই জানে। তাছাড়া, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম সংক্রান্ত নানা সমস্যা বৃদ্ধি করে। অ্যাসিডিটি বা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে।

পেঁপে:লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয়। এটি আপনার হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর পাশাপাশি অ্যানিমিয়ার শিকারও হতে পারেন।লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক।

মিষ্টি ফল: লেবুর টক স্বাদ মিষ্টি জাতীয় ফলের স্বাদ নষ্ট করে দেয়। তবে যদি কোনো ফলের সঙ্গে লেবু মিশিয়ে খেতে চান, তাহলে অবশ্যই স্বাদ অনুসারে পরিমিত পরিমাণে লেবুর রস ব্যবহার করুন। স্বাদ বাড়াতে এর সঙ্গে সামান্য মধুও ব্যবহার করতে পারেন।

ঘোল ও দই: দুধের মতোই, লেবুর রস ঘোল বা মাঠা ও দইয়ের টেক্সচারও নষ্ট করে দেয়। তবে শুধু পাতিলেবু নয়, দইয়ের সঙ্গে যে কোনও সাইট্রাসজাতীয় ফল শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি করে। এরফলে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। মাথাব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে।

পালং শাক: পালং শাকের মতো শাকসবজির সঙ্গে লেবুর রস মেশালে সবজির রঙ আরো গাঢ় হয়ে যেতে পারে এবং সবজির আসল গঠন নষ্ট হয়।

সুগন্ধি মশলা: লেবুর স্বাদ ও গন্ধ দুটোই অতি তীব্র। তাই লেবুর সঙ্গে লবঙ্গ বা এলাচের মতে সুগন্ধি মশলা মেশালে স্বাদ নষ্ট হতে পারে। তাই এই সব মশলাযুক্ত খাবারে লেবু খুব পরিমিত পরিমাণে ব্যবহার করুন।

টমেটো: স্যালাডে টমেটোর সঙ্গে পাতিলেবু থাকেই। তবে এই দুইয়ের জুটি কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে শরীরে। কারণ টমেটো এবং পাতিলেবু, উভয়েই অ্যাসিডের পরিমাণ বেশি। ফলে একসঙ্গে বেশি অ্যাসিড শরীরে প্রবেশ করলে হজমের গোলমাল, কোষ্ঠকাঠিন্যের মতো নানা সমস্যা দেখা দিতে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ