শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জমে থাকা পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু পোশাক শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত, শিশুর হাত-পা বিচ্ছিন্ন পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের

করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। এছাড়া, এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির কর্মকর্তারা।

স্ট্যাটাসে মোহাম্মদ হারুন-অর-রশীদ লেখেন, ‘হঠাৎ করেই করোনা পজেটিভ। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই’।

জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে ১০টায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল হারুন-অর-রশীদের। তাই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার করোনা পরীক্ষা হয়। তাতে করোনা শনাক্ত হয়েছে এ পুলিশ কর্মকর্তার।

বর্তমানে হারুন-অর-রশীদ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ