মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা ‘উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব’  নাটোরে খাদে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল মুফতি তাকী উসমানী বাংলাদেশে এতো জনপ্রিয় কেন? ইফার স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে জমিয়তের বৈঠক, ফেরদাউসের ভিডিও ইস্যুতে তদন্ত করবেন ৫ সদস্য তাবলিগের মুরব্বি মাওলানা নজরুর রহমানের জানাজায় লাখো মুসল্লি জান্নাতুল বাকিতে সমাহিত প্রথম মুহাজির ও আনসার সাহাবি কে?

‘আমাদের শৈশবের সাহরি-ইফতারের আনন্দ ছিল অন্যরকম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম একটি গণমাধ্যমের সঙ্গে তার শৈশবের রমজানের স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, ‘ছোটবেলা বাবা-মায়ের সঙ্গে রোজা করতাম। তখনকার সাহরি-ইফতারের আনন্দ ছিল অন্যরকম। সে আনন্দ সারা জীবনেও খুঁজে পাওয়া যাবে না।’

শৈশবের সাহরির স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আব্বা-আম্মা, ভাই-বোন— একসঙ্গে সাহরি করতাম। আমাদের সময় শীতকালে রোজা হতো। আম্মা উঠতেন সবার আগে। প্রচণ্ড শীতে। আমরা সাহরিতে ভর্তা ভাত-ই খেতাম বেশি। বেগুন ভর্তা কিংবা অন্য কোনো ভর্তা থাকত। ভর্তা দিয়ে খেয়ে দুধভাত খেতাম। সঙ্গে একটি কলা থাকত। এটা ছিল আমাদের প্রতিদিনকার সাহরির খাবার তালিকা।’

ইফতারও সাদামাটা ছিল উল্লেখ করে বলেন, ‘ইফতারে খেতাম কাঁচা ছোলা। তখন কেশর আলু নামে এক ধরনের ফল পাওয়া যেত। এতে প্রচুর পানি থাকত। সেটা খেতাম। সব মিলিয়ে সাদামাটা সাহরি ও ইফতার ছিল আমাদের।’

একরত্তি বয়সে প্রথম রোজা রাখেন এজাজ। কিন্তু ছোট্ট শরীর ধকল নিতে পারেনি। ক্ষুধা সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন অভিনেতা। তার কথায়, ‘আমাকে কখনও রোজা রাখতে নিরুৎসাহিত করেনি বাবা-মা। প্রথম রোজার স্মৃতি এখনও মনে আছে। বয়স মনে নেই। তবে খুব ছোট বয়সে প্রথম রোজা রাখি। ইফতারের ঠিক পাঁচ মিনিট আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। ক্ষুধায় চোখে কিছু দেখিনি। ছোট শরীর সারাদিন না খেয়ে থাকার ধকল নিতে পারেনি। আম্মা পাশে বসা ছিলেন। ওনার কোলে পড়ে গিয়েছিলাম।’

সাহরির সেই ঘুম ভাঙানিয়া গান এখনও জনপ্রিয় এ অভিনেতাকে শৈশবে নিয়ে যায়। তিনি বলেন, ‘তখন সাহরিতে গান গেয়ে সবাইকে ডাকা হতো। ঘুম ভাঙাতে মাঝরাতে দল বেঁধে ডাকত। সে ডাক শুনে আমরা উঠতাম। ডাকগুলো খুব মধুর ছিল।’

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ