বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ মাতাতে ফের আসছেন পাকিস্তানি তারকা আতিফ আসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও বাংলাদেশে আসছেন। আগামী ১৩ ডিসেম্বর ঢাকার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এই তথ্য জানিয়েছে।

মেইন স্টেজের ফেসবুক পেজ থেকে জানা যায়, এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। জমকালো এই ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে।

কনসার্টের দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সুরের এই মহাযজ্ঞের অগ্রিম টিকিট বিক্রি খুব শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছে মেইন স্টেজ।

এর আগে গেল বছর ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সেই কনসার্টে তিনি মঞ্চ মাতিয়েছিলেন

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ