মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কমিটির সভাপতি হতে হলে প্রার্থীকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান থাকলে এ যোগ্যতার শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়েছে।

নির্দেশনাটি ঢাকা বোর্ডসহ দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকর হবে।

পরিপত্র অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত প্রস্তাব আকারে শিক্ষা বোর্ডে পাঠাবেন। মহানগর এলাকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে।

সভাপতি মনোনয়নের জন্য সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাব করা যাবে। তাঁদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হবেন কমিটির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে। এ ক্ষেত্রে কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচন করতে হবে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য নির্ধারিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।

পরিপত্রে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়নের নির্দেশনাও দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন নিশ্চিত করবেন।

এ ছাড়া কমিটি গঠনের অন্যান্য ক্ষেত্রে ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সংক্রান্ত প্রবিধানমালার নির্দেশনা অনুসরণ করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ