রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশকে শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে ‘ক্রস বর্ডার অ্যাডুকেশন’ চালুর ওপর গুরুত্ব দিয়ে কাজ সরকার করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এটি চালু করা গেলে বিদেশে শিক্ষার্থীদের যাওয়ার প্রবণতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং দেশে বুদ্ধিবৃত্তিক সম্পদ আমদানি করা সম্ভব হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মান ও অবস্থান বোঝার ক্ষেত্রে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাবেক শিক্ষার্থীরা কোথায় কর্মরত রয়েছেন এবং তাদের কর্মসংস্থানের অবস্থা কেমন এসব তথ্য থেকেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই ভালো র‌্যাঙ্কিং অর্জন করতে হলে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। 

ড. মিলন বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করলেই হবে না বরং শিক্ষার গুণগত মান বৃদ্ধিকে অগ্রাধিকার দিতে হবে। 

দেশের মেধাবী শিক্ষার্থীদের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ফলাফল করছে। ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়ার বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ