মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও আলিম স্তরে প্রচলিত ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন করে ‘মানবিক শাখা’ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৮ জুলাই অনুষ্ঠিত বোর্ডের অ্যাকাডেমিক কমিটির সভায় শাখাটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে শুধু শাখার নাম পরিবর্তন হবে। শিক্ষাক্রম, পাঠ্যসূচি, বিষয় কাঠামো, নম্বর, মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা-সংক্রান্ত নিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নামটি ব্যবহৃত হলেও বিদ্যমান শিক্ষা ও মূল্যায়ন কাঠামো অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাকাডেমিক, দাপ্তরিক ও প্রশাসনিক সব কার্যক্রমে ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নাম ব্যবহার করতে হবে।

এ জন্য দেশের সব মাদরাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় কার্যক্রমে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ইতোমধ্যে ‘সাধারণ শাখা’ নামে যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে আগের রেজিস্ট্রেশন অনুযায়ী ‘সাধারণ শাখা’ নামই বহাল থাকবে। অর্থাৎ, ‘মানবিক শাখা’ নামটি মূলত ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ