শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

​নিজস্ব প্রতিবেদক

​গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও সিরাত প্রতিযোগিতার আয়োজন করছে গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ডের (টঙ্গী আউচপাড়া) ইমাম ও আলেমদের সেবামূলক সংগঠন তানযীমুল আইম্মাহ ওয়াল উলামা।

​দুই পর্বে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতাটির প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার, ২৮ আগস্ট)। এই পর্বে এলাকার সাধারণ শিক্ষিত নবীন-প্রবীণ সবার অংশগ্রহণের সুযোগ থাকবে।

​আয়োজক কমিটি জানায়, প্রথম পর্বে উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় তথা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করবে তারা।

​২৫ সেপ্টেম্বর দেশের খ্যাতনামা আলেম ও ইসলামি ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ১ম পুরস্কার: ১০ হাজার টাকা, ক্রেস্ট এবং বই; ২য় পুরস্কার: ৭ হাজার টাকা, ক্রেস্ট এবং বই; ৩য় পুরস্কার: ৫ হাজার টাকা, ক্রেস্ট এবং বই; ৪র্থ-১০ম পুরস্কার: ২,০০০ টাকা, ক্রেস্ট এবং বই। সর্বশেষ ১১-৫০ পর্যন্ত বিশেষ পুরস্কার থাকবে।

​তানযীমুল আইম্মাহ ওয়াল উলামা সংগঠনের আমির, বর্ষীয়ান আলেম, টঙ্গী বাইতুল আকরাম মসজিদ ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও খতিব মাওলানা ইউনুস শাহেদী হাফি. বলেন, “আমরা চাই নবীজি (সা.)-এর সিরাত শুধু মাদরাসা-পড়ুয়াদের মাঝে নয়, সাধারণ শিক্ষিত জনগণের মধ্যেও ছড়িয়ে পড়ুক। তাই এমন আয়োজন করেছি, যেখানে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত।”

​তিনি বলেন, বিগত দুই বছরের ন্যায় এবারও স্থানীয়ভাবে বরকতময় এই আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে। এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ