বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

শিক্ষামন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠক, নিয়োগ গেজেট জারির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাধারণ স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসায় ধর্মীয় শিক্ষক পদে কওমি আলেমদের নিয়োগ প্রক্রিয়ার দ্রুত গেজেট প্রকাশের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে কওমি আলেমদের অনষ্ঠিত এক বৈঠক থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) শিক্ষামন্ত্রীর প্রেস সচিব মো. মিনহাজ কবীর  বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বৈঠকে উপস্থিত থাকা কওমি আলেম মুফতি শামসুল আলম এ প্রতিবেদককে জানান, আলিয়া মাদরাসা ও সাধারণ স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি আলেমদের নিয়োগ দিতে শিক্ষামন্ত্রী যথেষ্ট আন্তরিক ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে শিক্ষা প্রশাসনের সঙ্গে এ পর্যন্ত মোট তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে—যার মধ্যে দুইবার সচিবালয়ে এবং সর্বশেষ বৈঠকটি জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়।

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গেও বেঠক হবে বলেও জানান এই শিক্ষাবিদ আলেম।

উক্ত বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মীর ইদ্রিস, জিরি মাদরাসার প্রতিনিধি মাওলানা খুবাইব, মাওলানা হারুন ইজহার, মাওলানা ইয়াকুব ওসমানি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা শরিফুল্লাহ, মাওলানা শামসুদ্দোহা আশরাফী এবং মাওলানা ফয়সাল হাবিবীসহ একাধিক প্রখ্যাত আলেম।

এদিকে বৈঠক সূত্রে জানা যায়, সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের এই ইতিবাচক প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে আলেম সমাজের পক্ষ থেকে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কওমি আলেমদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ আদেশ গেজেট আকারে প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ