বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ‘পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল’ 

কামিল পরীক্ষায় পাসের হার ৮৮.২০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধীনে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপাচার্যের কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বছর সিজিপিএর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা।

যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ও ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া। তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদরাসা।

ফলাফল ঘোষণা করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করায় তিনি পরীক্ষা-সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এবার সারাদেশের ৬৩টি কেন্দ্রে এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ