মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ জয়পুরহাটে আখখেত থেকে কঙ্কাল উদ্ধার বাংলায় সিরাত চর্চা: ২০২টি বইয়ের তালিকা মাদারীপুরে পুকুরে ডুবে জমজ দুই বোনের মৃত্যু ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে ৭ দফা দাবি পেশ আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের ট্রান্সজেন্ডারবান্ধব শ্রম আইন বাতিল ও হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবি শীর্ষ আলেমদের

দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে বর্তমানে কওমি মাদরাসার সংখ্যা প্রায় ২৫ হাজার এবং এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ লাখ বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, হাফিজিয়া ও নূরানি মাদরাসাগুলোও সাধারণত কওমি মাদরাসার অন্তর্ভুক্ত।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে সংযুক্ত এবতেদায়ি মাদরাসার সংখ্যা ৯ হাজার ২৯৫টি, যেখানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এছাড়া স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার সংখ্যা ৭ হাজার ৫২৮টি, যেখানে প্রায় ১০ লাখ শিক্ষার্থী রয়েছে।

তিনি বলেন, কওমি ও এবতেদায়ি মাদরাসাসহ এসব প্রতিষ্ঠানের জন্য বর্তমানে পৃথক বা একক কোনো দক্ষতা উন্নয়ন নীতিমালা নেই। তবে সরকার মাদরাসাগুলোর মূল ধর্মীয় কারিকুলাম অক্ষুণ্ন রেখে ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি, যেখানে শিক্ষার্থী রয়েছে ৯৯ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এছাড়া ৩২ হাজার ৬৬৩টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে অধ্যয়ন করছে ৬০ লাখ ৮৯ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

তিনি বলেন, দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ