সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

তালিম-তরবিয়াতের মানে গুরুত্ব দিচ্ছে বেফাক, শুরু হচ্ছে পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

|| ইবনে সাবের ||

কওমি মাদরাসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দীনি তালিম ও তারবিয়াত, দক্ষতার সাথে কাঙ্ক্ষিত মানের তালিম দান ও প্রতিভার বিকাশ ঘটিয়ে দক্ষ ব্যক্তিত্ব গঠন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ও আদর্শে আদর্শবান মানুষ তৈরি করা। এর ফলে তারা নবী (সা.)-এর প্রকৃত উত্তরসূরি হিসেবে দীনের যেকোনো ক্ষেত্রে দিকপাল ও কর্ণধার হতে পারে। সেজন্য বর্তমান বিশ্বের কওমি মাদরাসাগুলোর বিকল্প নেই। আর এ সকল মাদরাসার সার্বিক কার্যক্রম গতিশীল হতে সহায়ক হয় যদি কোনো অভিভাবক বা বোর্ড সেগুলোর তত্ত্বাবধান করে থাকে।

বাংলাদেশের বৃহত্তর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক বোর্ড) এ কাজটি আঞ্জাম দিয়ে থাকে। উক্ত বোর্ড তার নিবন্ধিত মাদরাসাসমূহের সার্বিক তত্ত্বাবধানসহ উপরোক্ত সকল বিষয়াদির তদারকি করাকে অন্যতম একটি দায়িত্ব মনে করে। দায়িত্বের সেই জায়গা থেকেই প্রতি বছরের মতো এবারও আগামীকাল ২১ এপ্রিল ২০২৬ ঈসায়ী মোতাবেক ২ জিলকদ ১৪৪৭ হিজরি মঙ্গলবার থেকে আগামী ১৮ মে ২০২৬ ঈসায়ির মধ্যে বোর্ডের আওতাধীন সকল মাদরাসায় (খুলনা বিভাগের মাধ্যমে) পরিদর্শন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ! যার অংশ হিসেবে হিফজ বিভাগ ও কিতাব বিভাগের বেফাকভুক্ত জামাত (তথা ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া, ফজিলত ও তাকমিলসহ) বুনিয়াদি জামাতগুলোর (সময় সাপেক্ষে মিজান ও হেদায়াতুন্নাহু) ছাত্র-ছাত্রীদের মৌলিক কিতাবাদি থেকে জিজ্ঞাসাবাদ ও তদানুযায়ী বিশেষ দিকনির্দেশনা প্রদান করা, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ টিপসসমূহ সাজেস্ট করা, হিসাব বিভাগের স্বচ্ছ পরিচালনার স্বার্থে হিসাব বিভাগের তদারকি, অডিটের খোঁজখবর নেওয়া ও তদসংশ্লিষ্ট বিষয়ে রাহনুমা প্রদান করা এবং মাদরাসাসমূহের আপডেট তথ্য সংগ্রহ করা ও বোর্ড সংশ্লিষ্ট ফি উসুল করার যাবতীয় কার্যক্রম আঞ্জাম দেওয়া হয়ে থাকে। এছাড়াও বেফাকবোর্ড সংক্রান্ত যেকোনো খেদমত (যেমন পুরুষ বা মহিলা মাদরাসার নিসাবনামা সরবরাহ করা, মাকাদিরে আসবাক সরবরাহ করা, হিফজুল কুরআন বিভাগের-মাদরাসার উন্নয়নকল্পে মুরব্বিদের লিখিত কিছু সুপারিশ পারচা ও হিফজের নেসাব সরবরাহ করা, ভাউচার সুষ্ঠু করার নিয়মাবলি পারচা সরবরাহ করা এবং নতুন কোনো মাদরাসা নিবন্ধন করতে চাইলে কিংবা পূর্বের নিবন্ধনকৃত কোনো মাদরাসা মারহালা পরিবর্তন করতে চাইলে এ সকল খেদমতসহ বৃত্তি উত্তোলন ফরম সরবরাহের কাজও) পরিদর্শকগণ সানন্দে আঞ্জাম দিয়ে থাকেন।

তাই বেফাকভুক্ত মাদরাসা কর্তৃপক্ষকে বেফাক কর্তৃক নিয়োজিত পরিদর্শকদের সাথে যোগাযোগ রক্ষা করে নিজ নিজ মাদরাসার পরিদর্শন কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অনুরোধ করা হচ্ছে। এবং উক্ত কাজে সম্মানিত পরিদর্শকবৃন্দকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিনীত আহ্বান করা যাচ্ছে।

উল্লেখ্য, নতুন মাদরাসা হওয়ার কারণে পরিদর্শনসংক্রান্ত যাদের পূর্ব অভিজ্ঞতা নেই তারা এবং যারা নিজ নিজ মাদরাসার বার্ষিক ফি ইত্যাদির পরিমাণ সম্পর্কে প্রস্তুতির জন্য আগে থেকেই জানতে ইচ্ছুক, নির্ধারিত পরিদর্শকবৃন্দের সাথে যোগাযোগ করে পরিদর্শনের নির্দিষ্ট দিনের আগেই জেনে-বুঝে প্রস্তুতি নেওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ