মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইফতা বিভাগে ভর্তি নিচ্ছে দারুল উলূম কাকরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মুজাহিদে মিল্লাত মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর হাতেগড়া প্রতিষ্ঠান দারুল উলূম কাকরাইল। কর্ণফুলী গার্ডেন টাওয়ারে পাশে অবস্থিত মাদরাসাটি আল্লাহ-রাসুল সা. মসজিদ মাদরাসা হিসেবে পরিচিত। হিফজ, নাজেরা ও নূরানী মক্তব বিভাগের পাশাপাশি এখানে ইফতা বিভাগও রয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ইফতা বিভাগের জন্য ‘আদর্শ প্রতিষ্ঠান’ হিসেবে পরিচিতি পেয়েছে। যারা এখান থেকে ইফতা কোর্স সম্পন্ন করেছেন তারা বিশেষ যোগ্যতা অর্জন করে দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনি খেদমতে নিয়োজিত আছেন। ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম রমজানে চলমান রয়েছে। আসন ফাঁকা থাকাসাপেক্ষে রমজানের পরও অল্প কিছুদিন ভর্তি নেওয়া হবে। 

এক বছরের এই ইফতা কোর্সে বাছাই করা অল্পসংখ্যক শিক্ষার্থী নেওয়া হবে। ইফতার শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশে থাকা-খাওয়ার সুবিধাসহ প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে থাকবে। এই বিভাগের শিক্ষার্থীদের যোগ্য মুফতি হিসেবে গড়ে তোলার চেষ্টার পাশাপাশি লেখালেখি চর্চার প্রতিও বিশেষভাবে জোর দেওয়া হয়। ইসলামি ধারার খ্যাতিমান লেখকরা এখানে সাপ্তাহিক ক্লাস নিয়ে থাকেন। হাতে-কলমে লেখালেখি শেখান।

এখানে ইফতা বিভাগের প্রধান হিসেবে রয়েছেন দারুল উলূম হাটহাজারী থেকে ইফতা কোর্স সম্পন্ন করা মেধাবী আলেম মুফতি জালালুদ্দীন। সহকারী মুফতি হিসেবে আছেন হাটহাজারীর ফারেগ মুফতি রাশিদুল ইসলাম।

মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গাফফার খান জানান, দ্বীনের আদর্শ দাঈ গড়ে তোলা, সুন্নাতে নববীর পুরোপুরি ইত্তেবা, আকাবির ও আসলাফের পূর্ণ অনুসরণ এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সার্বক্ষণিক আসাতিজায়ে কেরামের তত্ত্বাবধান ও আদর্শ ছাত্র গড়ার অঙ্গীকার নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা।

পরিচালক জানান, ২০০৩ সালে দ্বীনদার মুখলিস আলহাজ আবু মুহাম্মদ ইলিয়াস খান রহ. মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহ.। মাদরাসাটি লালবাগ জামিয়ার সিনিয়র আসাতিজায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালত হয়ে আসছে। ইফতা বিভাগে ভর্তির জন্য যোগাযোগ: ০১৭১৫৪৩০২৯৬

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ