বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রোববার যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসা ইবতেদায়ি শিক্ষকরা আগামীকাল রোববার (২ নভেম্বর) প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন।

শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদরাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

রোববার প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে শিক্ষকরা জানান, শনিবারের মধ্যে কাঙ্ক্ষিত দাবি পূরণ না হলে রোববার আমরা যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি করতে বাধ্য হবো। কারণ, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শিক্ষকরা মাদরাসায় শিক্ষার্থীদের পাঠদান করান; কিন্তু বেতন পান না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি শিক্ষকরা। তাদের দাবিগুলো হলো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন; ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি; স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ