বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জামিয়া ইবরাহীমিয়া আখতারুল উলূম মাদরাসার অসাধারণ সাফল্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রঘুনাথপুর (সাইনবোর্ড), ফতুল্লা, নারায়ণগঞ্জে অবস্থিত জামিয়া ইবরাহীমিয়া আখতারুল উলূম মাদরাসা এবং হযরত ক্বারী ইবরাহীম (রহ.) মহিলা মাদরাসা স্বনামধন্য কওমি শিক্ষা প্রতিষ্ঠান। মনোরম পরিবেশ, উন্নত খাবার এবং ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক শাখায় দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত শাহ হাকীম মোহাম্মদ আখতার (রহ.)-এর খলিফা মাওলানা মাহমুদুল হাসান উজানী। নায়েবে মুহতামিমের পদে রয়েছেন মুফতি ইসমাইল মাহমুদ উজানী।

 ছাত্র শাখায় পাঠদান করেন অভিজ্ঞ, দ্বীনদার আলেম-উলামাগণ এবং মহিলা শাখায় পাঠদান করেন যোগ্য, অভিজ্ঞ ও পর্দানশীল  শিক্ষিকাবৃন্দ।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত। ইসলামি আদর্শে গড়ে ওঠা জ্ঞানসম্পন্ন, নৈতিকতাসম্পন্ন এবং আল্লাহভীরু প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বিভাগসমূহ
ছাত্রদের জন্য:
• নূরানী বিভাগ
• নাযেরা বিভাগ
• হিফজুল কুরআন বিভাগ
• কিতাব বিভাগ (ইবতিদাইয়্যাহ থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত সম্প্রসারণ পরিকল্পনায়)

ছাত্রীদের জন্য:
• পৃথক মহিলা শাখা
• নূরানী, নাযেরা, হিফজ, ফিকহ ও আকিদাভিত্তিক কিতাব শিক্ষা
• আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাসহ নিরাপদ, পর্দানির্ভর পরিবেশ

বেফাক ২০২৫ পরীক্ষার ফলাফল
হিফজুল কুরআন
• পরীক্ষার্থী: ২ জন
• মেধা তালিকায়: ১ জন (৩য় স্থান)
• মুমতায: ১ জন

ইবতিদাইয়্যাহ
• পরীক্ষার্থী: ৪ জন
• মেধা তালিকায়: ২ জন (৩২তম ও ৪১তম স্থান)
• জায়্যিদ জিদ্দান: ১ জন

মুতাওয়াসসিতাহ
• পরীক্ষার্থী: ১ জন
 প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান উজানী বলেন:
“আলহামদুলিল্লাহ! এবছরও অন্যান্য বছরের মতো আমাদের ছাত্ররা শতভাগ পাসসহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে আরও উন্নতির জন্য আমরা আপনাদের সকলের দোয়া কামনা করছি এবং বর্তমানে আমাদের মাদরাসার একটি দশ তলা ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। এই বিশাল কাজের সফল বাস্তবায়নের জন্য আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

যোগাযোগ
মোবাইল: ০১৮১৯-৪৮৬৫৪৬ / ০১৬১৬-৪৮৬৫৪৬
ঠিকানা: রঘুনাথপুর (সাইনবোর্ড), ফতুল্লা, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ