মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসায় 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

রাজধানী ঢাকার মুগদা এলাকায় অবস্থিত জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসা আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রশংসিত হচ্ছে।

জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসা একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে আধুনিক ও দ্বীনি শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটেছে। এখানে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগসহ নানা পর্যায়ের পাঠদান করা হয়।

মাদরাসাটি সারা বছরই পাঠদান চালিয়ে যাচ্ছে। মেধাবী ছাত্রদের জন্য ১ বছরের বিশেষ হিফজ প্রস্তুতি কার্যক্রমও রয়েছে।

ঢাকার মুগদা এলাকার মানিকনগরের ৫৭/সি- নাজিম উদ্দিন গলিতে (জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার পূর্ব পার্শ্বে) এই মাদরাসাটি অবস্থিত।

আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে দ্বীনি শিক্ষাকে আরও কার্যকর ও মানসম্মতভাবে শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে নূরানী থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত বিভিন্ন স্তরে পাঠদান হয়। রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভি ক্যামেরা ও সিকিউরিটি গার্ড। এছাড়া ১ বছরের হিফজ প্রস্তুতি কোর্সের মাধ্যমে ছাত্রদেরকে হেফজের উপযোগী করে গড়ে তোলা হয়।

হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমাদ, মুহতামিম হিসেবে জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে আছেন।

তিনি বলেন, “আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসা।

 আগ্রহী অভিভাবকদের প্রতি আহ্বান, আপনার সন্তানকে একটি আদর্শ ভবিষ্যতের পথে এগিয়ে দিতে এখনই ভর্তি করুন।”

যোগাযোগ:
মোবাইল: ০১৯১৫-৩৩৪১৪৫

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ