বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সৌদী দূতাবাসের হিফজুল কুরআন ও হাদিস প্রতিযোগিতার ফাইনাল পর্ব সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদী দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশের হিফজুল কুরআন ও হিফজুল হাদিস প্রতিযোগিতার ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে।

গতকাল বারিধারা ডিপ্লোমেটিক জোনের এস্কট প্যালেস হোটেলে প্রতিযোগিতার এ ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

এতে দুটি গ্রুপের মাঝে হিফজুল কুরআনের ১৫ পারা এবং ৩০ পারায় তিনজন করে মোট ৬ জন বিজয়ী হয়েছেন। একইভাবে হিফজুল হাদীসেও তিনজন বিজয়ী হয়েছেন। প্রতি গ্রুপের প্রথম বিজয়ী রাজকীয় মেহমান হিসেবে ওমরা পালন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, বাংলাদেশের ৮ টি বিভাগসহ মোট ৯টি স্থানে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। হিফজুল কুরআনে প্রতি বিভাগ থেকে ছয় জন করে মোট ৫৪ জন  প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন।

অপরদিকে হিফজুল হাদীস প্রতিযোগিতায় মোট ২৭ জন ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে ।

এবারের মোট অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় এক হাজার পাঁচশত। প্রতিযোগীতা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মোঃ আব্দুস সোবহান।

সমাপনী অনুষ্ঠানে সকল বিজয়ীগণ সম্মানিত রিলিজিয়াস অ্যাটাচী জনাব মুবারাক আল আনাযি এবং বাংলাদেশের শাইখুল ক্বুরা আহমদ বিন ইউসুফের হাত থেকে সম্মাননা পুরস্কার ক্রেস্ট , সার্টিফিকেটসহ বিভিন্ন পুরস্কার গ্রহণ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ