বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের অনুসারীরা হত্যা করায় এর নিন্দা ও সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে (২৭ নভেম্বর) চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কচুয়া (চাঁদপুর) সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি পলিটেকনিক ক্যাম্পাস থেকে বের হয়ে কচুয়া বাজার ও বিশ্বরোড প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।বিক্ষোভকারীরা মিছিল শেষে ক্যাম্পাসের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

মিছিলে সাইফুল হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার বিভিন্ন স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রতিবাদ সভায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়করা ও কচুয়া হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি শাহজালাল বক্তব্য রাখেন।

বক্তারা এডভোকেট সাইফুল হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার  এবং জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ