বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

দেশে ফিরে যে স্বপ্নের কথা বললেন বিশ্বজয়ী হাফেজ আনাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বিশ্বজয়ী হাফেজ আনাস মাহফুজ।

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরবময় অর্জন এনে দিয়েছেন হাফেজ আনাস মাহফুজ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মারকাজু ফয়জিল কোরআনের পরিচালক মাওলানা মোর্তজা হাসান ফয়েজি মাসুম, বিশ্বজয়ী হাফেজদের শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ বহু আলেম, ছাত্র ও সাধারণ জনতা।

দেশে ফিরে হাফেজ আনাস মাহফুজ বলেন, ‘সবার কৃতজ্ঞতা আদায় করছি। এটা আমার মর্যাদা নয়, এটা মহান আল্লাহর কোরআনের মর্যাদা। মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন বলে আমার জন্য সহজ হয়েছে। সবার কাছে দোয়া চাই, দুনিয়াতে যেভাবে প্রথম হয়েছি এভাবে জান্নাতুল ফিরদাউসে এক সঙ্গে থাকতে পারি।’

ভবিষ্যতে কী হতে চায় জানতে চাইলে বলেন, ‘আমার স্বপ্ন আমি ভবিষ্যতে আল্লাহর দীন শিখে যোগ্য আলেম হয়ে পবিত্র কোরআনের খেদমত ব্যাপকভাবে করা।’

উল্লেখ্য, কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। শিশু হাফেজদের গ্রুপ ৮ থেকে ১২ বছরের  গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি।  এ প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তারা।

হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি ঢাকার মিরপুর ১-এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামি, ঢাকার হিফজ বিভাগের ছাত্র।

এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন। কুয়েতের কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে দেশের অসংখ্য প্রতিযোগীদের সঙ্গে আগে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ