সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


তালিবুল ইলমের ছুটি নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মিযানুর রহমান জামীল ||

সতর্কতার সাথে ইলমের আকাবির ও মুরুব্বিরা যুগ যুগ ধরে জানিয়ে গেছেন— তালিবুল ইলমের কোনো ছুটি নেই। এটা সাময়িক অবসর যাপন মাত্র। যেমন জান্নাত যাদের গন্তব্য পৃথিবী তাদের যাত্রী-ছাউনি। আর মাদরাসা যাদের ইলমের ঠিকানা এবং জীবন গড়ার পাঠশালা, তাদের জন্য গৃহ বা বাড়ি হলো স্টেশন। মূল গন্তব্যের জন্যই মূলত মানুষ যাত্রী-ছাউনি বা বাড়িকে ব্যবহার করে থাকেন।

এখন কওমি মাদরাসাগুলোয় বিরাজ করছে ছুটির আমেজ। শাব্দিকভাবে এটাকে ছুটি বলা হলেও কওমি মাদরাসার কোনো ছুটি নেই। সবসময় ছাত্ররা মাদরাসায় অবস্থান করে। সেখানে তিলাওয়াত, নামায, জিকির ও তাবলীগের মেহনত চলে। বছরের উল্লেখযোগ্য ৩টি পরীক্ষার মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সমাপ্ত হয়েছে মাত্র। গ্রাম-পাড়ায় পরীক্ষার পর মাদরাসাকেন্দ্রিক মাহফিলের প্রস্তুতি চললেও শহর ও তার আশপাশের প্রতিষ্ঠানগুলো ছাত্রদের বিরতির জন্য সাময়িক ছুটি হয়েছে।

প্রিয় তালিবুল ইলম!
আজ বা কাল তোমার ছুটি। তোমার জন্য একটু বিরতি হলেও এটা অনেক এতিম ছাত্রের জন্য নীরব এক হাহাকার। তারা কোথায় যাবে? কী খাবে? জীবনের প্রতিটি বন্ধ তাদের জীবনের সাথে হতাশার এক অদৃশ্য যন্ত্রণা বয়ে আনে। আশার কথা হলো মাদরাসা কর্তৃপক্ষ এখন তাদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। কর্তৃপক্ষ নিজ খরচে মাদরাসায় বা তাবলীগেও তাদের পাঠিয়ে থাকেন।

স্নেহের তালিবুল ইলম!
কখন ছুটির দিনগুলো ফুরিয়ে যাবে টের-ই করতে পারবে না। এরপর তো যথাসময়ে তোমাকে মাদরাসায় ফিরতে হবে। মাতা পিতা