চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন বাড়ির সীমানাপ্রাচীরের ফটকের ছাদ ধসে চাপা পড়ে মো. বোরহান উদ্দিন (২৬) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় একটি বাড়ির সীমানাপ্রাচীরের নির্মাণাধীন ফটকের ছাদের কাঠের সেন্টারিং খুলছিলেন বোরহান। এ সময় হঠাৎ ফটকের ছাদ ধসে প্রায় ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে হঠাৎ বিকট শব্দে এলাকা কেà¦