বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’ জাতিসংঘে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকারবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে পাস রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৫ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরে আজও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে ঢাক-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোডসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে দফায় দফায় অবরোধ ও বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

সকাল থেকেই সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা কর্মস্থলে গেলেও কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে তারা দলবদ্ধ হয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এসে সড়ক অবরোধ শুরু করেন। এ সময় কয়েকজন শ্রমিকের হাতে লাঠিসোঁটাও দেখা যায়। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকরা।

একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এদিকে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শ্রীপুর রোড এলাকায় আউট স্পিনিং মিল ও আরএ স্পিনিং মিলের শ্রমিকরা ব্যাপক ভাঙচুর চালান। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের অফিসের কাচ ভাঙচুর করেন এবং অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের প্রভাব পড়েছে আশপাশের শিল্পকারখানাগুলোতেও। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বিভিন্ন স্থানে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। ফলে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি মহাসড়কের যান চলাচল।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ