আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের আজানের সুমধুর ধ্বনি হৃদয়ে গভীর রেখাপাত করেছিল ইউক্রেনের নারী আনাস্তাসিয়া পোদ্রেজোভা (Anastasia Podrezova)-এর। ২০২১ সালে তুরস্ক ভ্রমণের সময় প্রথমবার আজান শুনে ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। সেই আগ্রহ থেকেই শুরু হয় ইসলাম সম্পর্কে জানার পথচলা। দীর্ঘ অনুসন্ধান ও আত্মিক উপলব্ধির পর অবশেষে ইসলাম গ্রহণ করেছেন তিনি। নতুন জীবনে নিজের নাম রেখেছেন জয়নব।
আনাস্তাসিয়ার ইসলাম সম্পর্কে জানার আগ্রহের সূচনা ২০২১ সালে। ওই বছর তুরস্ক সফরের সময় প্রথমবার আজানের ধ্বনি তার কানে পৌঁছায়। আজানের সেই সুমধুর আহ্বান তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এরপর থেকে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা শুরু করেন তিনি।
জীবনের নানা প্রতিকূলতা ও মানসিক অস্থিরতার মধ্যে প্রকৃত প্রশান্তির সন্ধান করতে গিয়ে ধীরে ধীরে ইসলামের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে। একপর্যায়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।
সম্প্রতি তুরস্কের ভান প্রদেশের মুফতি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন আনাস্তাসিয়া। এ সময় তাকে ইসলাম গ্রহণের সনদ ও পবিত্র কোরআনের একটি কপি উপহার দেওয়া হয়।
ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে জয়নব রাখেন তিনি। বর্তমানে তুরস্কের ভান শহরে বসবাস করছেন এই নবমুসলিম নারী।
সূত্র: ইউএনএ নিউজ
আইও/