বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮


নোয়াখালী ও লক্ষ্মীপুরের নির্বাচিত কর্মীদের নিয়ে বিকেএমের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) উদ্যোগে নোয়াখালী উত্তর, নোয়াখালী দক্ষিণ ও লক্ষ্মীপুর জেলার নির্বাচিত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নোয়াখালীর মাইজদীতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম মামুন ও সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল্লাহ; নোয়াখালী উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী ও সাধারণ সম্পাদক মাওলানা খালেদ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

প্রশিক্ষণ মজলিসে নোয়াখালী উত্তর, নোয়াখালী দক্ষিণ ও লক্ষ্মীপুর জেলার নির্বাচিত কর্মীরা অংশগ্রহণ করেন। এতে কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে যোগ্যতা অর্জন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ