বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সরকারিভাবে নিবন্ধনের পর মানবসেবামূলক কার্যক্রমের প্রথম প্রকল্প হিসেবে ‘পথশিশু সুরক্ষা কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাবুস সালাম ফাউন্ডেশন। এর অংশ হিসেবে প্রকল্পের জন্য নির্ধারিত এক বিঘা জমি পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা আনিছুর রহমান।

সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জের বাঘের পাড়া, উত্তরগাঁও এলাকার ৭ নম্বর ওয়ার্ডে নির্ধারিত ওই জমি পরিদর্শন করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অসহায় ও পথশিশুদের জন্য নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও শিক্ষার ব্যবস্থা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। পাশাপাশি তাদের সুন্দর ও স্বাবলম্বী ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বাবুস সালাম ফাউন্ডেশন সম্প্রতি সরকারি নিবন্ধন লাভ করেছে। নিবন্ধনের পর মানবসেবামূলক কার্যক্রমের প্রথম উদ্যোগ হিসেবে পথশিশু সুরক্ষা কেন্দ্র প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে অসহায় ও পথশিশুদের জন্য নিরাপদ পরিবেশে বসবাস, শিক্ষা ও প্রয়োজনীয় পরিচর্যার সুযোগ তৈরি হবে বলে আশা করছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ