নিজস্ব প্রতিবেদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডি স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গেছেন ঢাকা জেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে যান ঢাকা জেলা জমিয়তের সভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমী, সাভার থানা জমিয়তের সভাপতি মুফতি আলী আশরাফ তৈয়ব এবং ঢাকা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বিন নূরী।
এ সময় নেতৃবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
আইও/