শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, টানা বর্ষণের আভাস খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের  ১০ গ্রাম প্লাবিত

বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় টানা তিন দিনের বিদ্যুৎ বিভ্রাটে সৃষ্ট জনদুর্ভোগের মধ্যে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের খোঁজখবর নিতে এলাকাটি পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে তিনি জাপান গার্ডেন সিটিতে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় তাদের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও ধীরগতির কারণে বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হওয়ায় স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। গরম, পানির সংকট এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বিঘ্ন ঘটায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

পরিদর্শনকালে মাওলানা মামুনুল হক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল সংস্থাগুলোর আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করা উচিত।

প্রায় দুই ঘণ্টা এলাকায় অবস্থান করার পর বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক হলে তিনি সেখান থেকে ফিরে যান।

এ সময় মাওলানা মামুনুল হক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ও জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ