রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮


ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় যশোর শংকরপুরস্থ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল আরকাম মাদরাসা যশোরের নায়েবে মুহতামিম মুফতী উবায়দুল্লাহ শাকির, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক গাজী মহিদুল হকসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে জেলা স্কুল ক্যাম্পাসে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ