শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের

নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে মোজাহিদে আজম হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ.-এর ইসলামী চিন্তা, সমাজ সংস্কার ও উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান শীর্ষক দিনব্যাপী “আঞ্চলিক কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী ও কৃষিবিদ রায়হানুল হকের সঞ্চালনা ও তত্ত্বাবধানে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মাদ সালমান হাফি.। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আজিজুদ্দীন হাফি. ; হযরত মাওলানা মুহাম্মাদ সিদ্দিকী (হাফেজ জাহিদী) হাফি.; মুফতি মামুনুর রশিদ, মউ মাদ্রাসা এবং মুফতি হাবিবুর রহমান, ঝানঝাইল মাদ্রাসা।

কনফারেন্সে সভাপতিত্ব করেন হযরত মাওলানা জিয়াউদ্দীন হাফি.। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল হক হাফি.। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন হযরত মাওলানা আব্দুর রব দা.বা.।

দিনব্যাপী এ কনফারেন্সে হযরত শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ.-এর বর্ণাঢ্য কর্মজীবন, ইসলামী চিন্তাধারা, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা এবং মুসলিম উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব) রহ. ছিলেন ইসলামী শিক্ষা, সমাজ সংস্কার ও দ্বীনি জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর জীবন ও কর্ম থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিয়ে সমাজে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও মানবিক চেতনা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

কনফারেন্সে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন ঘিরে বিরিশিরিতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ